Create New List
Share with your friends
Customize readability

গল্প - সিম কার্ড

Summary

আমার নিজের নামে ১২ টা সিম রেজিষ্ট্রেশন করা। এটা শুনে আমার গার্লফ্রেন্ড তেলেবেগুনে জ্বলে উঠে বললো, " এতগুলো যদি সিম লাগে তাহলে কতগুলো বউ লাগবে জানতে পারি? "

Status
Complete
Chapters
1
Rating
n/a
Age Rating
13+

ছোট গল্প



আমার নিজের নামে ১২ টা সিম রেজিষ্ট্রেশন করা।

এটা শুনে আমার গার্লফ্রেন্ড তেলেবেগুনে জ্বলে উঠে বললো, " এতগুলো যদি সিম লাগে তাহলে কতগুলো বউ লাগবে জানতে পারি? "

- বললাম, সিমের সঙ্গে বউয়ের সম্পর্ক কি?

- তোমার তো একটা সিমেই হয়ে যাবে তাহলে এতগুলো সিম দিয়ে কি করবে?

- এমনিতেই ভালো লাগছে তাই একটা একটা করে কিনতে কিনতে ১২ টা হয়ে গেছে।

- তুমি আজকেই দুটো সিম রেখে বাকি সবগুলো সিম রেজিষ্ট্রেশন বাতিল করে দিবে।

- কেন কেন?

- আমি বলছি তাই, নাহলে কিন্তু তোমার সঙ্গে আমার সারাজীবনের জন্য ব্রেকআপ।

বৃষ্টি রাগ করে চলে গেল, আমি কিছুক্ষণ বসে বসে ভাবলাম তারপর উঠে হাঁটা শুরু করলাম। মোবাইল বের করে বৃষ্টির নাম্বারে কল দিলাম কিন্তু সে রিসিভ করে নাই।

সন্ধ্যা বেলা হঠাৎ ওভার ব্রিজের নিচে দেখলাম একটা লোক টেলিটক সিম বিক্রি করতেছে। কাছে গিয়ে জিজ্ঞেস করে জানলাম, ১০০ টাকা রিচার্জ করলে ১০০ টাকা তো থাকবেই বরং ১০০ মিনিট ও ১৭ জিবি ইন্টারনেট পাওয়া যাবে।

চিন্তা করলাম, এমনিতেই তো অনেক টাকা রিচার্জ করা লাগে তাহলে একটা সিমসহ করি।

সঙ্গে সঙ্গে পকেট থেকে ন্যাশনাল আইডি কার্ড বের করে সিম কিনে ফেললাম। মোবাইলে সিম সেট করে বৃষ্টির কাছে কল দিলাম। বৃষ্টি অপরিচিত নাম্বার তাই রিসিভ করে সালাম দিল,

- বললাম, কি করো ময়না পাখিটা?

- এটা কার নাম্বার?

- আরে শোনো একটা মজার কাহিনি, একটু আগে সিমের অফার দেখে লোভ সামলাতে পারলাম না।

- তোরে তো আমি জীবনেও বিয়ে করবো না রে।

- কেন?

- বিয়ের পরে বাসায় আরেকটা বউ নিয়ে উপস্থিত হয়ে বলবি " এতো সুন্দরী মেয়ে দেখে বিয়ে না করে পারলাম না। " যদি বাঁচতে যাও তো আর কোনদিন আমাকে কল দিও না কিন্তু।

আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল।

আমি হাঁটছি আর ভাবছি, এতগুলো মিনিট কার সঙ্গে কথা বলে শেষ করা যায়?

রম্য রচনা। রিপোস্ট।

সিম।

মোঃ সাইফুল ইসলাম।

Let Bangla Golpo know what you thought about this chapter!
Love this

2

Love this

Funny

3

Funny

Spicy

0

Spicy

Suspenseful

0

Suspenseful

Emotional

0

Emotional

Profound

0

Profound

Heartwarming

0

Heartwarming

Shocking

0

Shocking

Good Writing

0

Good Writing

Compelling Plot

0

Compelling Plot

Great Character

0

Great Character

Strong Dialog

0

Strong Dialog

author

সুন্দর গল্প। Waiting for more👍

5 months

Further Recommendations

Reaper's Rose

Quenda: Overall a good story. Looks like it is in need of a good proof reader as it contradicts itself at times...but overall a good story.

Read Now
Nothing Between Us

Lens: I haven’t read a book this good in a years. A phenomenal read. I wish I could experience this again!

Read Now
We Only Fake It on the Weekends

Ashley Pierce: Loved this story!! Awesome work!!

Read Now
The Cleanup Girl: A Dark Mafia Romance

Deonna: I have a soft spot for hot mafia men and the women they love! Abby and Nicky are absolutely perfect for each other, and I'm so glad they were able to make their way back to each other. The story is intriguing enough to keep you reading until the very last page. The roller-coaster ride of emotions ke...

Read Now
The Neighbor's Son

Lyn: Age gap with a twist...younger man this time! I love all the relationships in this story, especially the three ladies.They have my sense of humor. Good to know that I am not the only one.

Read Now
After Letting Go

Kerry Harvey: Love the story, short and sweet

Read Now
Bound to the Bear

Marie: Omg such a sweet story .. couldn't stop reading such a heart felt journey ♥️

Read Now
Monster's Second Chance

Angela Mullen-Akporiaye: I like the banter between Aldrich and Lucy. She’s sassy and kind. He’s vulnerable and strong. There’s a verisimilitude in the way that they relate. And when he came looking for her, she didn’t shrink. Bravo!

Read Now