Chapter 1
আমার নাম তাসনীম জেরিন । সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে আমি। বর্তমানে একটি বড় মেডিকেলে মেডিকেল ডক্টর হিসেবে কর্মরতো আছি। ছোটবেলায় থেকেই বেশ ধার্মিক আমি। নিয়মমাফিক আদায় করি,আর শালীনতা মেনে চলি সবসময় । তবে বেশ কিছুদিন আগে আমার এই জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হয় যেটা আমি এখনও চালিয়ে যাচ্ছি। ঘটনার শুরু আজ থেকে প্রায় দুই বছর আগে। আমি তখন এমবিবিএস পাশ করে ইন্টার্নিং শেষ করেছি মাত্র। এমবিবিএস পাশ করার কিছুদিনের মধ্যেই পারিবারিকভাবে বিয়ে করি। আমার হাসবেন্ড বড় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পদে ছিলেন। বিয়ে করেছি তখন ১মাসও হয়নি এমন সময় ওনাকে কোম্পানির কাজে বিদেশে যেতে হলো। ওনাকে অনেকসময়েই বিদেশে যেতো হতো আর অনেকদিন করে থাকতে হতো, উনি ১বছরের জন্য বিদেশে গেলেন তাই আমি আমার বাবা-মায়ের কাছে চলে আসি। কয়েকমাস বাদে আমার বিসিএসের ফল বের হলো আর আমি পোস্টিং পেলাম পটুয়াখালী জেলার বাউফল থানার প্রত্যন্ত এক গ্রামে। সদ্য পাশ করা ডক্টর হিসেবে পুরো উদ্যমে গেলাম কর্মস্থলে। আমার হাসবেন্ডের অনুমতি নিয়েই গিয়েছিলাম। গ্রামে যাবার পর আমি কিছুটা হলেও হতাশ হলাম। যতটা ভেবেছিলাম গ্রামটা তার থেকেও বেশি প্রতন্ত ছিলো। আমার থাকার সরকারি কোয়ার্টার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় ৩ কিলোমিটার দূরে ছিলো, রিকশায় করে যেতে হতো আর রাস্তাঘাটও ততোটা ভালো ছিলো না। যাইহোক বাস্তবতা মেনে নিয়ে কাজ করা শুরু করে দিলাম। ৫মাস ধরে মানুষকে চিকিৎসা সেবা দিলাম । ধীরে ধীরে সবকিছুর সাথে মানিয়ে নিলাম। স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর হিসেবে সারা গ্রামে পরিচিতও হয়ে গেলাম। ছেলে বুড়ো সবাই আমাকে ডাক্তার আপা বলে ডাকতো। রোজ রিকশা দিয়ে যেতে হতো। এই কয়েকমাসের মধ্যে একজন রিকশাওয়ালা একদম নিয়মিত হয়ে গেলো।
প্রতিদিন ওনার রিকশাতেই হাসপাতালে যেতাম আর কোয়ার্টারে ফিরতাম। রিকশাওয়ালার নাম গণেশ। ধর্মে নিম্নবর্ণের হিন্দু। বয়স ৫৫,৫৬ বছর হবে। রোদে পোড়া শক্ত পোক্ত শরীর,গায়ের রঙ কালে। এলাকার একমাত্র হিন্দু পরিবার হলো তার পরিবার। আমি ওনাকে “গণেশ কাকা“বলে ডাকতাম আর উনি আমাকে “ডাক্তার আফা” বলে ডাকতেন। প্রতিদিন গল্প করতে করতে অনেক খবরই আদান প্রদান হয়ে যায় আমাদের মধ্যে। কোনো ছেলে সন্তান নেই,একমাত্র মেয়েরও বিয়ে গিয়েছিল। মেয়ে গর্ভবতী হওয়ায় মেয়েকে বাড়িতে নিয়ে এসেছিলেন। উনি আমাকে ভালোই সন্মান করতেন। আমার পরামর্শে মেনে উনি ডেলিভারির সময় ওনার মেয়েকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন আর আমার তত্বাবধানে ওনার মেয়ের সাকসেসফুল ডেলিভারি হয়। আমি একদিন ওনার বাড়িতেও যাই ওনার মেয়ে আর নবজাতককে দেখতে। উনি আর ওনার স্ত্রী সেদিন অনেক খুসি হয়েছিলেন,আর আমাকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়েন। আমি বলেছিলাম এতো ব্যস্ত না হতে। কিন্তু ওনারা বলেন আপনে এতবড় ডাক্তার মানুষ হইয়া এই গরীবের ঘড়ে আইচেন আমাগো খবর নিতে,আপনেরে ভালোমতোন আপ্যায়ন না কইরা পারি। ওনাদের আচার ব্যবহার অনেক ভালো লাগলো আমার। গনেশ কাকা আমার জন্য রোজ সকাল আর সন্ধায় রিকশা নিয়ে অপেক্ষা করতেন। মাঝেমধ্যে আমার দেরি হলে ওনাকে আমার ফ্ল্যাটের ভিতরে এনে আমি রেডি হতাম।









